• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

অতর্কিত হামলার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আলী আহসান, কাজিরহাট থানা / ২৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বরিশালের কাজিরহাটে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর অতর্কিত হামলার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে হানিফ হাওলাদার এর উপর প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর আপন ছোট ভাই হারুন অর রশিদ হাওলাদার ৮ই আগস্ট রোজ শুক্রবার কাজিরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।

তিনি বলেন, গত ৭ই আগস্ট রোজ বৃহস্পতিবার রাত আটটায় স্থানীয় হুরারহাট বাজার থেকে রাত আটটায় রওনা হয়ে বাড়ির কাছাকাছি আসলে প্রতিবেশী তোফেল হাওলাদার, আব্দুস সালাম হাওলাদার, আবির হাওলাদার এবং ইব্রাহিম হাওলাদারসহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা মিলে ভুক্তভোগী হানিফ হাওলাদার এর উপর আক্রমণ করে ঝাঁপিয়ে পড়ে।

হানিফ হাওলাদারের স্ত্রী নুরজাহান বেগম স্বামীকে রক্ষা করতে দৌড়ে এগিয়ে এলে তার ওপরও আক্রমণ করে উভয়কে গুরুতর আহত করা হয়। তারা এখন মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান কাজিরহাট থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/