• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

বরিশালে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার / ২০৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে সেনা সদরের নির্দেশনার আলোকে ৭ পদাতিক ডিভিশন এর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এর নির্দেশক্রমে আজ বরিশাল স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বরিশাল সেনানিবাসের ৮৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ইউনিট কর্তৃক ২৩ আরই ব্যাটালিয়ন এর সহায়তায় এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচ শতাধিক দরিদ্র জনসাধারণ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এখানে সুশৃংখল পরিবেশে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক সহ সর্বমোট দশজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ২৮ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রুসলান উর রহমান কার্যক্রম পরিদর্শন করেন। সেবা গ্রহীতা ও এলাকার জনসাধারণ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগের প্রভূত প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/