• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

জুলাই পুনর্জাগরণ : শেবামেকে স্বেচ্ছায় রক্তদান

স্টাফ রিপোর্টার / ১৭১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবামেক) উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের নেতৃত্বে হাসপাতাল কম্পাউন্ড থেকে র‌্যালি বের হয়ে হাসপাতাল ও মেডিক্যাল কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাহমুদ হাসান, সহকারী পরিচালক ডা. নজমুল আহসান, সিনিয়র মেডিক্যাল স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েম সাদ, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ডা. সাখাওয়াত হোসেন সৈকত, ডা. মো. ফয়সাল আহম্মেদ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, ছাত্র-জনতার জুলাই আন্দোলনের সাহসী বীর যোদ্ধাদের আত্মত্যাগ হৃদয়ে ধারণ করে আগামীদিনে একটি বৈষম্যহীন, মানবিক সমাজ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/