• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

মাদকাসক্ত ছেলের  ছুরিকাঘাতে বাবা খুন

উজিরপুর প্রতিনিধি / ১৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা শাহ আলম খান (৬২) নিহত হয়েছেন। স্থানীয়রা ঘাতক ছেলে শিমুল খানকে (৩০) আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ জুলাই) দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে। নিহত শাহ আলম ওই গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে।
নিহতের ভাই দুলাল খান জানান, তার ভাই শাহ আলম খান বিদ্যুৎ অফিসে চাকরি করতেন। অবসরগ্রহনের পর তিনি বাড়িতেই থাকতেন। তার ভাতিজা শিমুল দীর্ঘদিন থেকে মাদকাসক্ত হয়ে পরেছে। প্রায়ই মাদকের টাকার জন্য শিমুল তার বাবা শাহ আলমকে মারধর করতো।
রবিবার দুপুরে মাদক ক্রয়ের টাকার জন্য শাহ আলমকে চাঁপ প্রয়োগ করে শিমুল। সে (শাহ আলম) টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দুপুর দুইটার দিকে খাটিয়ালপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়া শাহ আলমকে ছুরিকাঘাত করে শিমুল।
স্থানীয় তাকে (শাহ আলম) উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
ঘাতক ছেলে শিমুলকে আটকের বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ওসি মো. আব্দুস সালাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের লাশের ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/