• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

সোনারগাঁও টেক্সটাইলে আগুন

স্টাফ রিপোর্টার / ১৭১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

বরিশালের রুপাতলী এলাকার সোনারগাঁও টেক্সটাইল মিলে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মিলের ইউনিট-৩ ভবনের একটি তুলা লেনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় পৌনে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ভবনের ওপরের একটি তুলার লেনে আগুন দাউদাউ করে জ্বলে উঠতে দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। তাৎক্ষণিক সবাই ভবন থেকে বেরিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পানি ও হাইপ্রেশার ব্লোয়ারের মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু করে।
বরিশাল ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশন অফিসার রবিউল আলম বলেন, ‘আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ইউনিট দিয়ে কাজ শুরু করি। পানি ও হাওয়ার মাধ্যমে আগুন নেভাতে সক্ষম হই প্রায় ৪০ মিনিটের মধ্যেই। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

এই অগ্নিকাণ্ডে মিলের কিছু যন্ত্রপাতি ও কাঁচামালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/