• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কারাগারে মহিলা বন্দিদের জন্য টিভি বিতরণ

স্টাফ রিপোর্টার / ১৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বরিশালে কেন্দ্রীয় কারাগারে মহিলা কারা বন্দিদের মাঝে টিভি বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি প্রতিটি বুধবার অনুষ্ঠিত হয় সেখানে গণশুনানিতে আগত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের চেষ্টা করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। নিয়মিত পরিদর্শনের অংশ হিসবে গত ২১ জুলাই জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গেলে সেখানে মহিলা কারাবন্দীগণ জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে একটি টিভি চাইলে আজ গণশুনানি চলাকালীন সময়ে জেলা সমাজসেবা অধিদপ্তরস্থ অপরাধ সংশোধনী ও পূর্ণবাসন সমিতির সহযোগিতায় বরিশাল কেন্দ্রীয় কারাগার মহিলা কারাবন্দীদের জন্য একটি টিভি সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন এর নিকট হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল এ.কে.এম আক্তারুজ্জামান মানুন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল নাহার মুন্নির, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার। জেলা প্রশাসকের নেতৃত্বে এই গণশুনানিতে সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সিভিল সার্জন কার্যালয় এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত থাকেন। নাগরিকের সমস্যা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে তাৎক্ষণিকভাবে প্রেরণ করে দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/