• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

বরিশালের ছয়টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার / ১০৩২ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ রবিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দলের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফ মুহাম্মদ আবুল কালাম আজাদ।

সূত্রমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম প্রতিদ্বন্ধীতা করবেন।

এছাড়া বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজিরহাট) আসনে দলের সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মাদ রাসেল সরদার মেহেদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন।

তবে ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের আয়োজন এবং ইসলামপন্থি দলগুলোর মধ্যে সমঝোতা নিয়ে রাজনৈতিক মহলে ওঠা জল্পনা-কল্পনার ব্যাপারে দলটির সিনিয়র এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়গুলো এখনও ক্লিয়ার হয়নি। তাই মাঠগুছিয়ে রাখতে প্রার্থী ঘোষনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/