• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

দূর্ঘটনা কবলিত বাস উদ্ধার করতে গিয়ে তীব্র যানজট

হাসান মাহমুদ, গৌরনদী প্রতিনিধি / ১৭৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫

বরিশাল-ঢাকা মহাসড়কে দূর্ঘটনা কবলিত বাস উদ্ধারের সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাটি মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া-বাটাজোরের মধ্যবর্তী এলাকার।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বরিশালগামী খান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদায় পরে যায়। বাসের মধ্যে ১৫/২০ জন যাত্রী থাকলেও বড়ধরনের বিপদ থেকে তারা রক্ষা পায়। ওইদিন সন্ধ্যা সাতটার দিকে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করতে আসেন। এসময় মহাসড়কের ওপর রেকার দিয়ে বাসটি উত্তোলণ করার সময় সড়কের দুই পাশ বন্ধ হয়ে ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

আটকে পরা যাত্রীরা জানিয়েছেন, জনগুরুত্বপূর্ন মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা। পরে দুই ঘন্টা পর বাসটি উত্তোলণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বুধবার দুপুরে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট শাহিন আহম্মেদ জানিয়েছেন, দুই ঘন্টা নয় দেড় ঘন্টার চেস্টায় দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

অপরদিকে গতকাল দুপুরে মহাসড়কের মাহিলাড়া বাজারে বেপারী পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরে যায়। এতে বাসের ৫ জন যাত্রী আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/