• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

প্রতিনিধি / ৭৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

নলছিটি প্রতিনিধি।
প্রতিবারের বারের ন্যায় এবারেও ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে গরিব-অসহায় মানুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে ঈদবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। সিটিজেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত,যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, রানাপাশা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার চপল,সুবিদপুর ইউনিয়ন কমিটির সভাপতি দেলোয়ার হোসেন,ভেরনবাড়িয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম,ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

উদ্বোধনের পর সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক গরিব-অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে। এসব বস্ত্রের মধ্যে ছিল নতুন শাড়ি ও লুঙ্গি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/