• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

ববিতে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্বোধন

এনামুল হক, ববি প্রতিনিধি / ১৯৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিচিহ্ন হিসেবে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নং-১ গেইট সংলগ্ন স্থানে এ স্মৃতিফলক নির্মাণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী।

স্মৃতিফলকটির নকশা প্রণয়ন করেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তমাল রায়।

উদ্বোধনকালে ববি উপাচার্য ড. তৌফিক আলম বলেন, এই স্মৃতিফলক জুলাই আন্দোলনের মর্যাদা ধরে রাখবে।জুলাই আন্দোলনের গুরুত্ব এবং শিক্ষার্থী ও এলাকাবাসীর আবেগ সকল কিছুই এই স্মৃতিফলকের সাথে জড়িত। এটি একটি ইতিহাস হয়ে থাকবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসীর সাথে এই স্মৃতিফলকের উদ্বোধন করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।

উপাচার্য আরও বলেন, জুলাই বিপ্লবকে স্মরনে রাখতে শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিলো একটি স্মৃতিফলক নির্মাণ। এই বিপ্লবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছিলো এলাকাবাসী। তাই আজকে শিক্ষার্থী ও এলাকাবাসীদের সাথে নিয়ে জুলাই ৩৬ স্মৃতিফলকের নির্মান কাজের উদ্ভোধন করেছি। আশাকরি খুব দ্রুতই জুলাই ৩৬ স্মৃতিফলকটি দৃশ্যমান হবে।

জুলাই স্মৃতিফলক নির্মান কমিটির সদস্য ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাহীর খান বলেন, স্মৃতিফলকটি ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস জানাতে অনুপ্রাণিত করবে এবং সৈরাচারের বিরুদ্ধে রুখে দাড়াতে সাহসী করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/