• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

বরিশালে কৃষি উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দর্পন ডেস্ক / ১৫৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টারের সম্মেলনকক্ষে আজ (বৃহস্পতিবার) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘’বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, কৃষকদের শুধু প্রকল্প না দেখিয়ে নিজ চেষ্টায় কিভাবে উন্নতমানের ফসলের চাষ করা যায় এ ব্যাপারে ধারণা দিতে হবে। কারণ প্রকল্প নির্ধারিত মেয়াদের পর শেষ হয়ে যাবে। উদ্যোক্তা তৈরি করে তাদের মাধ্যমে নতুন নতুন ফসলের চাষ করে কৃষি বিভাগকে সবার মাঝে পরিচয় করিয়ে দিতে হবে। এসময় তারা আরও বলেন, এলাকাভিত্তিক উৎপাদনে সম্ভাবনা বেশি আছে এমন ফসল চাষে সবাইকে উদ্ভুদ্ধ করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উন্নত বীজ, লজিস্টিক সাপোর্ট, সার ও প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে সর্বদা প্রস্তুত রয়েছে।

উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এ প্রকল্পের মাধ্যমে অনেক কৃষক আর্থিকভাবে লাভবান হয়েছেন। অনেক অনাবাদী জমি আবাদযোগ্য হয়েছে। কৃষকরা উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন জাতের ফসল চাষ করে তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। এ ধরনের কর্মশালা দক্ষিণাঞ্চলের কৃষি উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের বাস্তব অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে টেকসই কৃষি নিশ্চিত করা সম্ভব।

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপস উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ হযরত আলী, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস সাত্তার, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লাসহ ৭টি জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/