• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন

শেষ রক্ষা হয়নি হাতকড়া নিয়ে পালানো দুই মাদক সেবীর

স্টাফ রিপোর্টার / ১৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫

অবশেষে শেষ রক্ষা হলোনা পুলিশের হান্ডকাফসহ পালানো দুই মাদক সেবীর। টানা আট ঘন্টা বরিশাল নগর গোয়েন্দা পুলিশ ও কাউনিয়া থানা পুলিশ বিভিন্নস্থানে যৌথ অভিযান চালিয়ে হান্ডকাফসহ পালানো মাদক সেবী মিরাজ ও রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

আজ বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মেট্টোপলিটন পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান।

সূত্রমতে, এরপূর্বে বুধবার দুপুরে নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা সেবনকালে মাদকের আসর থেকে পাঁচ পিচ ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়।

এসময় কৌশলে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় মিরাজ ও রাসেল নামের দুই মাদক সেবী পালিয়ে যায়। অপর আটক হওয়া তিন মাদক সেবীরা হলো, নাসির উদ্দিন, ফিরোজ হাওলাদার ও আল-আমিন খন্দকার রাজু।

কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, অভিযান চালিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া দুই মাদকসেবীকে আটকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতরা সবাই ভাটিখানা এলাকার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/