• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

ববি রেজিস্ট্রারের দায়িত্বে ড. মুহাম্মদ মুহসিন উদ্দীন

এনামুল হক, ববি প্রতিনিধি / ১৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে ইংরেজি বিভাগের অধ্যাপক ড.মো. মুহসিন উদ্দীনকে। বুধবার (২০ মে) সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছা. সানজিদা সুলতানা সাক্ষরিত অফিস আদেশ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অফিস আদেশে আরো বলা হয়, তার এ দায়িত্ব যোগদানের তারিখ থেকে ৬ মাস অথবা যথাযথ প্রক্রিয়ায় একজন রেজিস্ট্রার নিয়োগ ও যোগদান সম্পন্ন হওয়ার তারিখ এই দুইয়ের মধ্যে যেটি পূর্বে হবে সেই তারিখ পর্যন্ত বলবৎ থাকবে, তিনি পূর্বানুমোদিত হারে মাসিক ৮ হাজার টাকা দায়িত্ব ভাতা এবং কর্মস্থলের শহরে ব্যবহারের জন্য গাড়ির সুবিধা লাভ করবেন ও এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে।

উল্লেখ্য, ড. মুহসিন উদ্দীন ইতোপূর্বেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন। সদ্য সাবেক ভিসি ড. শুচিতা শরমিন কর্তৃক অধ্যাপক মুহসিন উদ্দীনকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য পদ থেকে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে অব্যহতি দিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/