• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

আ. লীগকে নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত বরিশাল

স্টাফ রিপোর্টার / ২৪০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

বরিশালে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে বরিশাল নগরী। শুক্রবার (৯ মে) রাত পৌনে ৮টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে গণহত্যাকারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে দেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়েছে, তা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সেই দায়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানানো হয়।

বিক্ষোভকারীরা মহাসড়কের ওপর বসে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সড়কে টায়ার ও কাঠসহ নানা সামগ্রীতে আগুন ধরিয়ে দেন তারা। ফলে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দুই প্রান্তে শত শত যানবাহন থেমে যায়। যাত্রীরা দীর্ঘ সময় আটকে থাকায় চরম ভোগান্তির শিকার হন।

বিক্ষোভ শেষে আয়োজকরা এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা বলেন,গণতন্ত্র হত্যাকারী দলকে রাজনীতির মাঠে থাকতে দেওয়া যায় না। আমাদের দাবি শান্তিপূর্ণ, কিন্তু যদি কর্ণপাত না করা হয়, আন্দোলন আরও বৃহত্তর হবে। তারা বলেন,এই আন্দোলন কোনো দলের নয়, দেশের জনগণের। যারা এই দেশের ভবিষ্যৎ ধ্বংস করেছে, তাদের বিচার এই মাটিতেই হবে।

বিক্ষোভস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/