• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

বরিশালে মহান মে দিবস পালিত

মাহিমুল হাসান এমদাদ / ২১৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’ এই স্লোগান নিয়ে আজ ১ মে সকাল ৯ টায় জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি কার্যালয় বরিশাল নূর এ আলম, অতিরিক্ত পুলিশ সুপার, বরিশাল মোঃ আলাউল হাসান, উপ-পরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল মোঃ মনিরুজ্জামান, সভাপতি বরিশাল জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি এস এম মিজানুর রহমান অহিদ, পরিচালক বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মোঃ হাফিজুর রহমান হীরা, শ্রমিক সংগঠক ডাঃ মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বিভিন্ন কাজে কর্মরত শ্রমিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা মাধ্যমে অতিথিরা মহান মে দিবস এর তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। পরে অতিথিরা মাননীয় প্রধান উপদেষ্টার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ এর অনুষ্ঠান বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/