• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে খাল ভরাট

প্রতিনিধি / ৩৯১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে খাল ভরাট করে দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামের মধ্যদিয়ে প্রবাহমান উয়ারিয়া-ধুলাহার খালের এক-তৃতীয়াংশ ভরাট করার চিত্র ফুটে উঠেছে। স্থানীয় বাসিন্দা মৃত রফিক ঘরামীর ছেলে সরোয়ার ঘরামী এ অবৈধ দখল বানিজ্য করছে বলে জানা যায়। তিনি খালের মাটি দিয়েই তার জমি সংলগ্ন খালের অংশ ভরাট করে দখলে নিচ্ছে। অথচ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে খাল দখলে নেয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে জানা যায়,নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামের উয়ারিয়া-ধুলাহার খালটি ওই এলাকার একটি ঐতিহ্যগত খাল। এ খাল থেকে মাছ আহরন করে অধিকাংশ মানুষ জীবন নির্বাহ করে। শুকনা সিজনে শুকিয়ে গেলেও বার্ষা মৌসুমে পানিতে কানায় কানায় পরিপূর্ণ থাকে এ খালটি। অথচ দখলবাজদের শকুনি চোখের নজরে পরে খালটি আজ মরা খালে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। ধীরে ধীরে ভরাট হয়ে খালটি তার নিজস্ব বৈশিষ্ট্য হারাতে বসেছে। এতে বিপাকে পরছে স্থানীয় মৎস্যজীবী পরিবারগুলো।

স্থানীয় একাধিক বাসিন্দারা বলেন,একসময় বিস্তর্ণ এলাকাজুড়ে এ খালটির অবস্থান ছিলো। কিন্তু দখলবাজদের নজরে পরে খালটির আকার এখন ছোট হয়ে যাচ্ছে। যে যার মতো ভরাট করে দখলে নিচ্ছে। জানতে চাইলে বলে রেকর্ডীয় সম্পত্তি তাই ভরাট করছি।

এবিষয়ে অভিযুক্ত সরোয়ার ঘরামির কাছে জানতে চাইলে তিনি বলেন, “এস.এ পর্চানুযায়ী এটি আমার রেকর্ডীয় সম্পত্তি। তাই ভরাট করছি।” কিন্তু বিএস পর্চায় এটি সরকারী খালে রেকর্ডভূক্ত হয়েছে বলে তিনি স্বীকার করেন। তাহলে কিভাবে এ খালটি সে নিজের বলে দাবী করছেন তার সদুত্তর তিনি সাংবাদিকদের দিতে পারেননি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন,বিষয়টি সম্পর্কে অবগত হলাম। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/