• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের যাচাই-বাছাই সম্পন্ন কীর্তনখোলা নদী খননের পলি ও বালি গিয়ে ভরাট হচ্ছে রুপাতলী খাল প্রতিকূল আবহাওয়ায় পিছিয়েছে চরমোনাই অগ্রহায়ণ মাহফিল, নতুন তারিখ ঘোষণা বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব

কীর্তনখোলা নদী খননের পলি ও বালি গিয়ে ভরাট হচ্ছে রুপাতলী খাল

তৌহিদুল ইসলাম রোহান / ৭০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বরিশালে কীর্তনখোলা নদী খননের
পানির সঙ্গে পলি ও বালি গিয়ে ভরাট হচ্ছে রুপাতলী খাল

বরিশাল সিটি করপোরেশনের চরবাড়ি খ্রিস্টানপাড়া এলাকায় কীর্তনখোলা নদী খননের পানির সঙ্গে পলি ও বালি গিয়ে ভরাট হচ্ছে রূপাতলী খাল। স্থানীয়রা জানান, স্বাভাবিক পানি প্রবাহ ঠিক রাখতে দুই বছর আগে দুই কিলোমিটার দীর্ঘ এ খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অব্যবস্থাপনার কারণে নদী খননের পানির সঙ্গে পলি ও বালি গিয়ে খালটি আবার ভরাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে বর্ষার পানি নিষ্কাশন ও জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকাবাসী। তবে খালটি সরেজমিন পরিদর্শনের মাধ্যমে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
সূত্রে জানা গেছে, নাব্যতা বজায় রাখতে কয়েক মাস ধরে কীর্তনখোলা নদী থেকে পলি উত্তোলনের কাজ করছে বিআইডব্লিউটিএ। উত্তোলিত পলি রাখার জন্য সম্প্রতি পাউবোর কাছে নিচু ও খালি জায়গার তালিকা চায় সংস্থাটি। পরে পাউবো থেকে কয়েকটি জায়গার তালিকা দেয়া হয়। এর মধ্যে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের চরবাড়ি খ্রিস্টানপাড়া-সংলগ্ন একটি নিচু জায়গাও ছিল। সম্প্রতি ওই জায়গায় নদী থেকে উত্তোলন করা বালি ও পলি ফেলতে শুরু করে বিআইডব্লিউটিএ।
অভিযোগ উঠেছে, নদী খননের অতিরিক্ত পানির সঙ্গে পলি-বালি রুপাতলী খালে গিয়ে পড়ছে। গত এক সপ্তাহ ধরে এভাবে চলায় খালটির অধিকাংশ অংশ প্রায় ভরাট হয়ে গেছে। এতে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারিতে বরিশাল সিটি করপোরেশনের রুপাতলী খাল ২৮ লাখ টাকা ব্যয়ে খনন করে পাউবো। খননের পর খালটিতে পানির প্রবাহ ও ধারণক্ষমতা বাড়ে। তবে নতুন করে পলি পড়ে খালটি ভরাটের উপক্রম হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, এতে বিআইডব্লিউটিএর গাফিলতি রয়েছে।
খালপাড়ের বাসিন্দা নুরুল হক মিঞা বলেন, ‘এ খাল দিয়েই পুরো জিয়ানগর এলাকার বৃষ্টির পানি নেমে যায়। এভাবে খালটি ভরাট হয়ে গেলে পানি নামার জায়গা থাকবে না। এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে।’
জিয়ানগর এলাকার বাসিন্দা ফাইজুল ইসলাম জানান, এ খাল তার কাছে আবেগের জায়গা। ছোটবেলা থেকেই খালটি দেখে বড় হয়েছেন তিনি। একসময় এ খালে নৌকা চলত, মানুষ গোসল করত, দৈনন্দিন নানা কাজে খালের পানি ব্যবহার করত। বর্তমানে আগের মতো ব্যবহার না থাকলেও নিয়মিত জোয়ার ভাটা হয়। এলাকার পানি নিষ্কাশনে খালটির গুরুত্ব রয়েছে। এলাকার জমে থাকা পানি সরাসরি এ খালে গিয়ে পড়ে। ফলে জলাবদ্ধতা হয় না। খালটি ভরাট হয়ে গেলে এলাকার মানুষের ভোগান্তি বাড়বে।
এ বিষয়ে পাউবো বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, ‘নদী থেকে উত্তোলিত পলি রাখার জন্য সম্প্রতি বিআইডব্লিউটিএ আমাদের কাছে নিচু ও খালি জায়গার তালিকা চেয়েছিল। আমরা তাদের সেই তালিকা দিয়েছি। তালিকায় চরবাড়ি খ্রিস্টানপাড়ার পাশের জায়গাটিও রয়েছে। তবে পলি পড়ে রুপাতলী খাল ভরাট হওয়ার বিষয়টি জানা ছিল না।’ বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে তিনি বিআইডব্লিউটিএকে জানানোর আশ্বাস দেন।
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মো. মামুন উর রশিদ বলেন, ‘নদীর নাব্যতা বজায় রাখতে কীর্তনখোলা নদী খনন করা হচ্ছে। এ কাজে পাউবোর দেয়া নিচু ও খালি জায়গা ব্যবহার করা হচ্ছে। খাল ভরাটের বিষয়টি আমার জানা ছিল না। উত্তোলিত পলি থেকে অতিরিক্ত পানি বের হওয়ার জন্য পাইপ দেয়া আছে। তবে পাইপটি নিচু অবস্থানে থাকায় পানির সঙ্গে পলিও খালে চলে যাচ্ছে। এ কারণে সমস্যার সৃষ্টি হয়েছে।’ তিনি পাইপের সমস্যাটি ঠিক করে দেয়ার আশ্বাস দেন।
খালটি পুনরায় খনন করে আগের অবস্থায় ফিরিয়ে দেয়া হবে কি না জানতে চাইলে তিনি জানান, সরেজমিনে পরিদর্শক দল পাঠিয়ে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/