প্রতিকূল আবহাওয়ার কারণে চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭, ২৮ ও ২৯ নভেম্বর তিন দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় উচ্চপর্যায়ের এক বৈঠকে মাহফিলের তারিখ পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১২, ১৩ ও ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, অর্থাৎ আগামী ২৭, ২৮ ও ২৯ নভেম্বর (শুক্র, শনি ও রবিবার) চরমোনাই মাহফিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল মাওলানা ইউনুছ আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মাহফিলে অংশগ্রহণে আগ্রহী মুসল্লি, ভক্ত-অনুরাগী ও সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে আয়োজক কমিটি।
https://slotbet.online/