• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আগামী ছয় মাসের মধ্যে ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

 

মঙ্গলবার জাতীয় সংসদে বরিশাল-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবেদীনের জরুরী জনগুরুত্বসম্পন্ন বিষয়ে ৭১ বিধির আওতায় আনীত নোটিশের জবাবে তিনি এ কথা জানান।

 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

পিরোজপুরে জাদুশিল্পী জুয়েল আইচের পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

মন্ত্রী বলেন, বরিশালকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। এ লক্ষ্যে দুটি সম্ভাব্য রুট নিয়ে কাজ চলছে। এগুলো হলো ঢাকা-ভাঙ্গা-বরিশাল এবং পদ্মা সেতু হয়ে ঢাকা-বরিশাল।

 

তিনি বলেন, সাবেক সংসদ সদস্য মিয়া মোহাম্মদ নুরউদ্দিন আহমেদ অপুর ডিও লেটারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে পাওয়ার পর শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট হয়ে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে।

 

এর আগে ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে মাদারীপুর, বরিশাল, বরগুনা ও ঝালকাঠি হয়ে পায়রা বন্দর পর্যন্ত ২৪১ কিলোমিটার রেলপথ নির্মাণে ৪১ হাজার ৭৯৭ কোটি টাকা ব্যয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে ১৯০ কিলোমিটার মূল রেললাইন নির্মাণের প্রস্তাব রয়েছে।

 

সমীক্ষা প্রতিবেদনে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণ অর্থনৈতিকভাবে লাভজনক নয় বলে উল্লেখ করা হয়েছে।

ভোলায় নতুন গ্যাসকূপ, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট

মন্ত্রী বলেন, চলমান সমীক্ষা আগামী তিন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর দুটি সমীক্ষার ফলাফল সমন্বয় করে আরও দুই মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সর্বাধিক সংখ্যক মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনায় রুট নির্ধারণ করা হবে।

 

তিনি আরও জানান, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় রয়েছে। সরকার আরও ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে বরিশালসহ প্রস্তাবিত রুটের জেলাগুলো অগ্রাধিকার পাবে।

 

আগামী অর্থবছরের বাজেটে প্রকল্পটির জন্য অর্থ বরাদ্দের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/