• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার / ১২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার হবে।সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানো হবে: বরিশালে শিক্ষামন্ত্রী

দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আগামী ২৪ ডিসেম্বর সারাদেশে একযোগে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ হবে একই সঙ্গে হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আগামী দিনে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করা হবে।’ আজ সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আপনারা দেখেছেন, আমরা দায়িত্ব পাওয়ার পরে আর প্রশ্নপত্র ফাঁস হয়নি। চেষ্টা যে তারা করেনি, তা নয়। প্রশ্নপত্রের আমরা সবকিছু চেঞ্জ করছি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘মেধাবীদের কোনো ভিসা লাগে না। মেধাবীদের কোনো ঠিকানা লাগে না। মেধাবী শিক্ষার্থীরা গ্লোবাল সিটিজেন।’ শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে বিশ্বে অবস্থান তৈরি করার আহ্বান জানান তিনি।

বিগত সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষা খাতে যে অগ্রগতি হয়েছিল পরবর্তী সরকার তা পিছিয়ে দিয়েছে। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে ব্যাক গিয়ারে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আগে শিক্ষা খাতে ৮৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। সেখান থেকেও আইসিটি খাতে অর্থ ব্যয় করা হতো। ফলে শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার শিক্ষাকে এগিয়ে নিতে এক লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে গড়ে তোলা হবে। শিক্ষার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,পড়াশোনায় কোনো ধরনের অসাধুতা বা অনিয়মের সুযোগ থাকবে না। শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি আধুনিক পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। তবে শিক্ষার্থীদের এআইয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিজেদের জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। নিজস্ব চিন্তাশক্তি ও মেধা কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করতে হবে।

মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ। শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক পড়াশোনা করতে হবে এবং অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগাতে শিখতে হবে। ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে নিজেদের তৈরি করতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইটের রাস্তায় হেঁটে ভালো লাগেনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত সংকটের কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি ইলেকট্রিক বাস দেওয়া, নতুন অ্যাকাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণে বাজেট বরাদ্দ এবং আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সড়কের অবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ইটের রাস্তায় হাঁটতে তার ভালো লাগেনি। দ্রুত সময়ের মধ্যে পাকা রাস্তা নির্মাণের চেষ্টা করা হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি ও সংকটের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির দাবিদাওয়া পূরণ অসম্ভব কিছু নয়। বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত এই বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/