• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

গৌরনদী প্রতিনিধি / ৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বরিশালের গৌরনদীতে টুইন পিট লেট্টিনের তালিকা প্রণয়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরে ইতোমধ্যে “ইউএনও গৌরনদী” নামের ফেসবুক একাউন্ট থেকে একটি সর্তকতামূলক পোস্ট করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম।

 

পোস্টে ইউএনও উল্লেখ করেছেন-গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের আওতায় দরিদ্রদের জন্য নির্মিতব্য ইম্প্রভড ল্যাট্টিনের সহায়ক চাঁদা ৫০০০ টাকা। তালিকা ফাইনাল হওয়ার পর ব্যাংকে জমা দিতে হবে। এছাড়া অন্যকোন সরকারি খরচ নেই। ইউএনও’র ফেসবুক পোষ্টের পরপরই তালিকা প্রণয়নে অতিরিক্ত অর্থআদায়ের বিষয়টি সামনে এসেছে। ফেসবুক পোস্টের কমেন্টে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা অতিরিক্ত অর্থআদায়ের বিষয়টি তুলে ধরেছেন।

 

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাফর ইকবাল তার “জাফর আনান” নামের ফেসবুক আইডি থেকে ৭ হাজার টাকা নেওয়ার বিষয়টি তুলে ধরেছেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামাল হোসেন বিপ্লবের কমেন্টে দেখা গেছে, সরিকলে সাড়ে পাঁচ হাজার টাকা নেওয়া হচ্ছে। উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ লিখেছেন-বার্থীতে ৭ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এছাড়াও চাঁদশীতে একজনের কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার বিষয়ে কমেন্টে জানানো হয়েছে।

 

বিএনপি নেতাদের কমেন্টের সূত্রধরে অনুসন্ধানে জানা গেছে, গৌরনদী জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর থেকে তালিকা প্রণয়নের জন্য কাউকে দায়িত্ব দেওয়া না হলেও সাত ইউনিয়নে তালিকা প্রণয়নের কাজ চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতারা। প্রাথমিক তালিকায় নাম থাকা খাঞ্জাপুর ইউনিয়নের চারজনের সাথে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কথা বলে জানা গেছে, তাদের কাছ থেকে ৭ হাজার টাকা করে নেওয়া হয়েছে।

 

গৌরনদী বাসষ্ট্যান্ডের একটি অফিসে বসে টাকা ও ফরম নেওয়া হয় বলে জানিয়েছেন হান্নান মীর নামের এক ব্যক্তি। শুধু তিনি নন, আরো অনেকের কাছ থেকে ৭ হাজার টাকা করে নেওয়া হয়েছে জানিয়ে হান্নান মীর বলেন, আমিসহ আরো তিনজনের ফরম ও ৭ হাজার টাকা করে জমা নিয়েছে। আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক সরদার আমাকে ফরম দিয়েছেন, তবে তিনি টাকা হাতে নেননি। টাকা গৌরনদী বাসস্ট্যান্ডে বসে নিয়েছে। আমি তাদেরকে চিনিনা।

 

তালিকায় নাম থাকা বার্থী ইউনিয়নের পারুল বেগম বলেন, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিন্টুর মাধ্যমে লেট্টিনের নাম দিয়েছি। তবে তিনি টাকা নেননি। টাকা গৌরনদী বাসষ্ট্যান্ডে বসে নিয়েছে। যারা নিয়েছে তাদেরকে চিনিনা। একই কথা বলেছেন তালিকায় নাম থাকা একাধিক ব্যক্তিরা।

 

তালিকায় নাম থাকা বাটাজোরের রেকসোনা বেগমের মোবাইল নাম্বারে ফোন দেওয়া হলে তার স্বামী ফোন রিসিভ করে বলেন, গৌরনদী বাসষ্ট্যান্ডের আগৈলঝাড়া রোডে বসে ৬ হাজার টাকা নিয়েছে লেট্টিনের জন্য। সাত হাজারের নিচে ধরেনা। আমি বুঝিয়ে এক হাজার কম দিয়েছি। তালিকায় থাকা পারভীনের কাছ থেকে ৭ হাজার টাকা নেওয়া হয়েছে। একইভাবে অন্যান্য ইউনিয়ন থেকেও অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক সরদার বলেন, আমরা লেট্টিনের তালিকা দিয়েছি। তবে কারো কাছ থেকে টাকা নেইনি। টাকা নিয়েছে জসিম শরীফ ও আকবর। সরকারি খরচ ৫ হাজার টকার পরিবর্তে তারা ৭ হাজার টাকা করে নিয়েছে। এনিয়ে আমি প্রতিবাদ করেছি। গরীব মানুষদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া তাদের ঠিক হয়নি।

 

বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু বলেন, আমার কাছে ৭০টির তালিকা চাওয়া হয়েছিলো। আমি সেই তালিকা দিয়েছি। টাকা জমা নিয়েছে আশোকাঠীর মিজানুর রহমান আকবর। তারা ৭ হাজার টাকা করে নিয়েছে। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে আমি প্রতিবাদ করেছি। অতিরিক্ত টাকা নেয়ায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

 

বাটাজোর ইউনিয়ন বিএনপির আহবায়ক আজাদ প্যাদার কাছে জানতে চাইলে লেট্টিনের তালিকা করার বিষয়টি স্বীকার করলেও কারা টাকা নিয়েছে সে বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে গেছেন।

 

টাকা নেওয়া বিএনপি নেতাদের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, জসিম শরীফ উপজেলা যুবদলের পদবিহীন নেতা ও উপজেলা বিএনপির সদস্য সচিবের ভাতিজা এবং মিজানুর রহমান আকবর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক। অর্থআদায়ের বিষয়ে জসিম শরীফের কাছে ফোন দেওয়া হলে, সাংবাদিক পরিচয় পাওয়ার পরই সালিশীতে থাকার ব্যস্ততা দেখিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। পরবর্তীতে তাকে পূনরায় একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তবে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আকবর টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

 

গৌরনদী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ উপজেলায় ৫৯৫ টি টুইন পিট লেট্টিন বরাদ্দ রয়েছে। প্রতিটা লেট্টিনের জন্য সহায়ক চাঁদা বাবদ ৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। এছাড়া অতিরিক্ত কোন খরচ নেই। এ বিষয়ে অতিরিক্ত অর্থ লেনদেনের ব্যপারে সকলকে সাবধান করা হয়েছে। তারপরেও কেউ অতিরিক্ত টাকা নিলে বিষয়টি খতিয়ে দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

 

তিনি আরও বলেন, আমরা কাউকে তালিকা তৈরির জন্য নির্দেশনা দেইনি। ইউনিয়ন পরিষদ থেকে তালিকা পাওয়ার পর সেই তালিকা উপজেলা ওয়াটসান কমিটির মাধ্যমে পিডির কাছে প্রেরণ করা হবে। পিডির অনুমোদন হওয়ার পরই সহায়ক চাঁদা জমা ব্যাংকের মাধ্যমে জমা নেওয়া শুরু হবে। এখন পর্যন্ত তালিকা অনুমোদন হয়নি বিধায় অফিস কর্তৃক কোন প্রকার সহায়ক চাঁদা গ্রহনের সুযোগ নেই।

 

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, সরকারি অফিস ব্যতিত কারো হাতে টাকা না দেওয়ার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। তারপরেও টাকা নেওয়ার বিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/