• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ সিজারিয়ান এর পর মাইশার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের বিএম কলেজের ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই কলেজের যৌথ ম্যারাথন টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে: এমপি সরওয়ার উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ সুমন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে সিআইডির হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন বরিশালে রিনিউ আর্থের সভা, পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

উজিরপুর প্রতিনিধি / ৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী পরিবহনের চাঁপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ তিন বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক এলাকায়। মর্মান্তিক এ দূর্ঘটনায় নিহতরা হলেন-আটিপাড়া গ্রামের বাসিন্দা কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) ও পাশ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। নিহত তিনজনেই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানিয়েছেন, তিন বন্ধু মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটিপাড়া নামক এলাকায় ঢাকাগামী বেপরোয়াগতির যাত্রীবাহি সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাঁপা দেয়। এসময় মোটরসাইকেল চালক সৌরভ ঢালীসহ আরোহী মোস্তাকিক ও তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘাতক পরিবহনটিকে আটক করতে সক্ষম হলেও চালকসহ স্টাফরা পালিয়ে গেছে। এ ঘটনায় পর প্রায় আধাঘন্টা মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ ছিলো। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করেছে। ওসি (তদন্ত) ফারুক হোসেন আরও জানিয়েছেন-এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/