• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-বানাড়ীপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে,নিহত ১ বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের কমিটিতে সঞ্জয় কুমার গুহ পুলক চ্যাটার্জির মৃত্যু সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ দেখিয়েছে : জহির উদ্দিন স্বপন আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালের আওয়ামী লীগ নেতা শিপন গ্রেপ্তার নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন বরিশালে তালাবদ্ধ বাড়ি থেকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক বরিশালে পরিবহনের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ

বরিশাল-বানাড়ীপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে,নিহত ১

স্টাফ রিপোর্টার / ২২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। তাৎক্ষণিক স্থানীয়রা একজনের লাশ উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকার।

দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহতের খবর পাওয়া গেছে।

বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।

যাত্রীদের অনেককে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল মালেক (৫৫) বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

অপর আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ওসি আরও জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/