• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্ব বিএম কলেজের বিএম কলেজে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইংরেজি বিভাগে জীবনবৃত্তান্ত অনুষ্ঠান হাসিনা দিল্লি গেছে, তারা কোথায় যাবে : নাহিদ ইসলাম বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং, বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার, প্রশ্নের মুখে সওজ বরিশাল নগরীর ​নতুন বাজারে ময়লার স্তুপে দুই নবজাতকের মরদেহ হাসনাত আব্দুল্লাহর ফাঁসি চাইলেন বরিশালের ছাত্রদল নেতার স্ত্রী আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা’ আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, স্তন অপারেশনের পর যুবতীর মৃত্যু যানজটে আটকা পরে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু দুটি সড়কের বেহাল দশা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ

জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্ব বিএম কলেজের

আবির সিকদার, বিএম কলেজ / ৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় একাধিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ। শিক্ষার মান, প্রশাসনিক দক্ষতা, সহশিক্ষা কার্যক্রম ও শৃঙ্খলার বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি বরিশাল জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে।

একই সঙ্গে কলেজের অধ্যক্ষ, শিক্ষক, বিএনসিসি, রোভার স্কাউট ও শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কলেজ ক্যাম্পাসে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বরিশালের শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ। শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম।

এ ছাড়া শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছে সরকারি বিএম কলেজ বিএনসিসি প্লাটুন। শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হয়েছেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এ এইচ এম মিজানুর রহমান এবং শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন জান্নাতি আক্তার।

রোভার স্কাউট বিভাগেও সাফল্য পেয়েছে বিএম কলেজ। শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে সরকারি বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপ। শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোজ হালদার এবং শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন রবিন চন্দ্র মজুমদার।

জেলা পর্যায়ে একই প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তি ও সংগঠনের এমন সাফল্যকে কলেজটির শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বিএনসিসি ও রোভার স্কাউটের মতো শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে এই অর্জন কলেজটির জন্য নতুন মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, “এই গৌরবময় অর্জন একা আমার নয়; এটি পুরো বিএম কলেজ পরিবারের মেধা, পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। শিক্ষা ও শৃঙ্খলায় বিএম কলেজকে শুধু জেলা নয়, বিভাগ ও জাতীয় পর্যায়ে শীর্ষস্থানে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/