• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম.মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ৭ শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের মিডিয়া সেলে সম্পাদক রোহান, সহ-সম্পাদক তাহসিন ও রিদয় জলের বুকে লাল শাপলার স্বর্গরাজ্য বিএম কলেজ রোভার স্কাউট গ্রুপের জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। বিএম কলেজে নবীনবরণ অনুষ্ঠান: জরাজীর্ণ হোস্টেল ও বাস সংকট নিরসনে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের আশ্বাস দীর্ঘ অপেক্ষার অবসান: বিএম কলেজে পুনরায় সক্রিয় হচ্ছে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’ বিএম কলেজের ডিগ্রি হলের সহকারী হোস্টেল সুপার(তত্ত্বাবধায়ক) মো: এনামুল হক। বরিশাল কোতয়ালী মডেল থানা ছাত্রশক্তির আহ্বায়ক এম.কে. জুনায়েদ, সদস্য সচিব আরাফাত ইসলাম তাসফিম

সাংবাদিক এম.মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া

স্টাফ রিপোর্টার / ৩৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
oplus_0

 

বরিশাল প্রতিনিধি: দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান ও সাংবাদিক এম. মিরাজ হোসেনের ইন্তেকালে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এশার নামাজের পর নগরীর চাঁদমারিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কার্যালয়ে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক গাজী ত্বলহা আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে মরহুম সাংবাদিক এম. মিরাজ হোসাইনের বড় ছেলে মাহিমুল হাসান এমদাদ এবং পরিবারের সদস্য জিহাদ ও রোহান উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহ-সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম সুজন, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ তরিকুল ইসলাম তানভীর, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ জিহাদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম, কওমি মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ রবিউল ইসলাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আবদুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

দোয়া অনুষ্ঠানে সাংবাদিক এম. মিরাজ হোসাইনের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। বক্তারা বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এবং মৃত্যু অবশ্যম্ভাবী। একজন সংবাদকর্মী হিসেবে এম. মিরাজ হোসাইন তাঁর কর্মের মাধ্যমে সমাজ ও সংবাদজগতে যে অবদান রেখে গেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা মরহুমের সকল নেক আমল কবুল, ভুল-ত্রুটি ক্ষমা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাঁদের সবর করার তাওফিক কামনা করেন।

পরে মরহুম এম. মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত, কবরের প্রশান্তি এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজী ত্বলহা আজাদ।

মোনাজাতে মহান আল্লাহর কাছে মরহুম এম. মিরাজ হোসাইনকে ক্ষমা করে তাঁর কবর প্রশস্ত ও নূরে ভরপুর করে দেওয়া এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করা হয়। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/