• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা তিনবার মেহেন্দিগঞ্জ আরসি কলেজ শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রী রাজিব আহসানের মতবিনিময় বরিশাল সাংবাদিক ফোরামের কমিটি গঠণ বিএম কলেজের বাণিজ্য ভবন মাঠে কচু গাছ রোপণ, শিক্ষার্থীদের ভিন্নধর্মী প্রতিবাদ জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে ক্রীড়া সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির সঙ্গে বরিশালের এমপি সরওয়ারের সৌজন্য সাক্ষাৎ ফাঁকা মঞ্চে বক্তব্য দিলেন শিক্ষকরা, নেই একজন শিক্ষার্থীও বিএম কলেজে নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ‘জুলাই সনদ’ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: মুফতি ফয়জুল করীম গণ-অভ্যুত্থান কেবল কয়েকজন তরুণের আন্দোলন ছিল না: তথ্যমন্ত্রী

মেহেন্দিগঞ্জ আরসি কলেজ শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রী রাজিব আহসানের মতবিনিময়

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ৩১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মেহেন্দিগঞ্জ সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের (আরসি কলেজ) শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন কলেজটির সাবেক মেধাবী শিক্ষার্থী ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কলেজের বিভিন্ন সমস্যা, অচলাবস্থা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন শিক্ষকরা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস শাহ ফকির বলেন, এ কলেজের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে দেশের এমপি, মন্ত্রী, সচিব, ব্যবসায়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। অথচ যথাযথ নজরদারি ও উদ্যোগের অভাবে ঐতিহ্যবাহী কলেজটি আজ অনেকটাই প্রাণহীন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের মানসম্মত আবাসন ব্যবস্থা, শিক্ষার্থীদের কমন রুম, লাইব্রেরি ও পর্যাপ্ত খেলাধুলার সামগ্রীর অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতিও কমে গেছে এবং অধিকাংশ সময় কলেজ ক্যাম্পাস অনেকটা ফাঁকা পড়ে থাকে।

বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কলেজের এ অচলাবস্থার বিষয়টি প্রতিমন্ত্রী রাজিব আহসানের নজরে আসে। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রভাষকদের সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস শাহ ফকিরসহ সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/