• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ট্রাকচাপায় পা হারালেন বাবা, সহায়তায় ছাত্রদল-জাতীয় ছাত্রশক্তি-রোভার সদস্যরা মেহেন্দিগঞ্জে বিএনপি ও যুবদল নেতার মায়ের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু আদালত চত্বরে সাবেক স্বামীকে মারধর, এনসিপি নেত্রী ফাতিমা মনিষার ৫ দিনের কারাদণ্ড বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী বরিশালে থানায় হামলা : দুই শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮ ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা বিটিএমএ’র নতুন কমিটি গঠন সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

ট্রাকচাপায় পা হারালেন বাবা, সহায়তায় ছাত্রদল-জাতীয় ছাত্রশক্তি-রোভার সদস্যরা

বরিশাল প্রতিনিধি / ২৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন ব্রিজের সামনে আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোঃ আসাদুজ্জামান খাজা নামের এক ব্যক্তি।

 

জানা যায়, তিনি তার বিএম কলেজের স্নাতক পর্যায়ে অধ্যয়নরত মেয়েকে পরীক্ষাকেন্দ্র হিসেবে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে পৌঁছে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর অনেকেই ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। তাদের সহযোগিতায় আহত আসাদুজ্জামান খাজাকে দ্রুত শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার আহ্বায়ক কাজী মোঃ আবু যাঈদ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার মুখ্য সংগঠক মোঃ সালমান হাওলাদার, জাতীয়তাবাদী ছাত্রদলের হাতেম আলী কলেজ শাখার নেতা মোঃ নাজমুল এবং রোভার স্কাউট নাজমুল ।

 

স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/