• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

কুয়াকাটায় বৃক্ষরোপণ কর্মসূচি

শেখ মোহাম্মাদ ইসহাক, কুয়াকাটা / ৭ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
oplus_2

পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় সারা দেশের ন্যায় পাঁচ বছরে ২৫ কোটি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ।
১৩ ই জুন, শনিবার বিকেল ৪টায় কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে কচ্ছপখালী মিয়াওকি ফরেস্ট বাগানে বিভিন্ন প্রকার ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সুচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মোঃ ইয়াসিন সাদেক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কলাপাড়া উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ঘরামী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর সভার উপ সহকারী প্রকৌশলী সুজন আহমেদ, হিসাব নিরিক্ষন কর্মকর্তা আনোয়ার হোসাইন গাজী, নিন্মমান সহকারী জয়দেব গয়ালী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। মালুমঘাটে সেই কর্মসূচি উদ্বোধন করে আরেকটি নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তারই ধারাবাহিকতায় কুয়াকাটা পৌরসভা সহ কলাপাড়া উপজেলা ব্যাপী এ কর্মসূচি পালন করছে। এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে ২ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করা বিএনপি ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মতো নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। এর বাইরে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা এবং ক্রীড়াবিদদের সন্মানী ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচি চালু করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/