• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

মহিপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৯৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে সালাউদ্দিন হাওলাদার নামে এক গরু ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।  এসময় তাকে  মৃত ভেবে পুকুর পাড়ে ফেলে রেখে সাথে থাকা ৭২ হাজার  টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা।
শুক্রবার রাত নয়টার দিকে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপরাভাঙ্গা গ্রামের আহত  সালাউদ্দিন হাওলাদারের নিজ বাড়ির পুকুর পাড়ে  এ ঘটনা ঘটে।  আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।  কিন্তু অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১ টার দিকে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ  করা হয়।
আহত ব্যবসায়ীর স্ত্রী মোসা: তহমিনা জানান, তার স্বামী গরু বিক্রি করে বাজার নিয়ে বাসায় ফেরার পথে ইয়াসিন গাজী ও তার পিতা আমির গাজী, ভাই ইব্রাহিম গাজী পূর্ব বিরোধের জের ধরে এ হামলা চালায়।  তার সাথে থাকা টাকাও নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আব্দুল মালেক জানান, বুকের মধ্যে ধারালো কিছু ঢুকিয়ে দেয়ায় ফুসফুস পর্যন্ত ক্ষত সৃষ্টি হয়েছে।  দুই হাতের বাহু ধারালো অস্ত্রের কোপে ঝুলে গেছে।  এ কারনে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মো. শামীম  বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুযায়ী  ব্যবস্থা  গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/