• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির দুই পক্ষের বিরোধে বরিশালের চরকাউয়া থেকে ৫ রুটে বাস চলাচল বন্ধ বরিশালে তীব্র লোডশেডিং,জনজীবন বিপর্যস্ত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল করা হলো বরিশালের নতুন সিভিল সার্জন ডাঃ মনিরুজ্জামানের পদায়ন গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশাল মহানগর জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত : ওয়ার্ল্ড স্কার্ফ ডে: বরিশালে রোভারদের পরিচ্ছন্নতা অভিযান চিকিৎসাধীন সাংবাদিক এম. মিরাজের খোঁজ নিলেন রহমাতুল্লাহ গনমাধ‍্যম কমিশন গঠনে কাজ করছে সরকার–তথ্যমন্ত্রী। ‎ ধর্ম, বর্ণ বিবেচনায় কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়ন সভাপতি গ্রেফতার! বিএম কলেজের ডিগ্রি হলে অল্পের জন্য রক্ষা শিক্ষার্থী

বরিশাল বিভাগীয় ইজতেমা শুরু ১৮ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার / ১৭৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বরিশাল বিভাগীয় তিন দিনব্যাপী ইজতেমা।
শহরের সোনা মিয়ার পুল সংলগ্ন নাসির কমপ্লেক্স হাউজিং ময়দানে এ ইজতেমা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মাঠের কাজ শুরু হয়েছে। ১৪ একরের মাঠে প্রায় কয়েক লাখ লোক সমাবেত হবেন। ২০ ডিসেম্বর আখেরী মোনাজাতের মধ্যে শেষ হবে ইজতেমা।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামায়াতের মার্কাজ ব্যবস্থাপনার সাথী রাশেদ। তিনি জানান, ইজতেমায় কয়েক লাখ মুসল্লির সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এতে মালয়েশিয়া, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন রাষ্ট্রের মুসলিরা উপস্থিত থাকবেন। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত টয়লেট, ওজুর জন্য ট্যাপ পাশের পুকুর এবং টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। রাতে আলোর জন্য বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশ জানায়, ইজতেমা মাঠের নিরাপত্তায় পুলিশ বাহিনীর সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী বরিশালে প্রথম জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন ইজতেমা মাঠ উপচে আশপাশের সড়ক ও বাসাবাড়িতে মুসল্লিরা অবস্থান নেয়। বিশেষ করে জুমার নামাজ ও আখেরি মোনাজাতে লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/