• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু আদালত চত্বরে সাবেক স্বামীকে মারধর, এনসিপি নেত্রী ফাতিমা মনিষার ৫ দিনের কারাদণ্ড বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী বরিশালে থানায় হামলা : দুই শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮ ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা বিটিএমএ’র নতুন কমিটি গঠন সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নতুন রূপে বরিশালের স্টেডিয়াম, ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের জৌলুস ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে মেহেন্দিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

মুলাদীতে যুবক হত্যা: ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

মুলাদী উপজেলা প্রতিনিধি / ৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

বরিশালের মুলাদীতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আল আমিন হাওলাদার (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে নিহতের মা ডালিয়া বেগম বাদী হয়ে মুলাদী থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় সফিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হানিফ আকনের ছেলে কাওসার আকন (৪৫), উত্তর বালিয়াতলী গ্রামের সালাম পন্ডিতের ছেলে নোমান পন্ডিত (৩৫), দক্ষিণ বালিয়াতলী গ্রামের আক্তার ওরফে নান্নু সরদারের ছেলে আজিজুল সরদার (২৭), আলী ঘরামীর ছেলে শাহাবুদ্দিন ঘরামীসহ সাতজনকে আসামি করা হয়েছে।

নিহত আল আমিন হাওলাদার উপজেলার সফিপুর ইউনিয়নের দক্ষিণ বালিয়াতলী গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।

স্বজনদের দাবি, গতকাল বেলা সাড়ে ১২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে আল আমিনকে উত্তর বালিয়াতলী গ্রামের সালাম পন্ডিতের বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবক হত্যার ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/