• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

বরিশালে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১০৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

বরিশাল নগরীর পলাশপুরে মাছ ব্যবসায়ী জসীম সিকদার বাবুকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি হৃদয় সরদার ওরফে মধুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে নগরীর টিয়াখালীর দরগাহ বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​আত্মগোপনে থাকা মধুকে ধরতে কাউনিয়া থানা পুলিশের একটি দল ছদ্মবেশে টিয়াখালী এলাকায় তার চাচা আরিফ সরদারের বাড়ি ঘেরাও করে। সেখান থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে পলাশপুর এলাকার বাসিন্দা কালাম সিকদারের ছেলে মাছ ব্যবসায়ী মো. জসীম সিকদার বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় আটক মধুসহ ৬/৭ জন।

পরে রাত পৌনে তিনটার দিকে ওই এলাকার রহিম সরদারের বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে জসীমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডের পর তীব্র ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রোববার (১৭ মে) দুপুরে শহরের সদর রোডের টাউন হলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি দল ছদ্মবেশে টিয়াখালীতে অভিযান চালায় এবং তার চাচার বাসা থেকে তাকে গ্রেফতার করে। মধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/