• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

বরিশাল নগরীর ফুটপাতে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু

স্টাফ রিপোর্টার / ১৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

বরিশাল নগরীর সড়কগুলোর ফুটপাত ও সড়কের পাশ সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে রং করার কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এর নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত ও সড়কের পাশের অংশে রং করা হচ্ছে। ইতোমধ্যে নগরীর রাজা বাহাদুর সড়ক, বরিশাল ক্লাব রোড, নবগ্রাম রোড, সদর হাসপাতাল সড়ক, বগুড়া রোডসহ একাধিক এলাকায় রং করার কাজ চলমান রয়েছে।

সিটি কর্পোরেশনের কর্মীরা সরাসরি এ কাজে অংশ নিয়ে দিনব্যাপী রং করার কার্যক্রম পরিচালনা করছেন। সংশ্লিষ্টরা জানান, নগরীর সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সড়কগুলোকে আরও দৃষ্টিনন্দন করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বাড়ি বলেন, নগরীর সৌন্দর্য বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নগরীর সব সড়কেই এই রংয়ের কাজ করা হবে।

নগরবাসীর অনেকেই এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, সড়কের পাশে রং করার ফলে নগরীর সৌন্দর্য বাড়বে এবং শহরে একটি পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশ তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/