• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

ইরাকি মরুভূমিতে ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক / ৯৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

ইরাকি ভূমিতে গোপন ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েলের সামরিক বাহিনী। গোপন এই ঘাঁটি ব্যবহার করে ইরানে বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছিল দখলদার দেশটি। ইরাকের পশ্চিম মরুভূমিতে থাকা গোপন ঘাঁটিটি এক মেষপালকের নজরে এলে ফাঁস হয়ে যায়।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য ইসরায়েল ইরাকের মরুভূমিতে একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল।

যুদ্ধ শুরুর কিছুদিন আগে গোপন ঘাঁটিটি স্থাপন করা হয়েছিল। যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত থাকলেও, ইরাক জানত না। স্থাপনাটিতে ইসরায়েলি বিশেষ বাহিনী থাকত। ঘাঁটিটি ইসরায়েলি বিমানবাহিনীর রসদ সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

অনুসন্ধান ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল ঘাঁটিতে।
বিমান হামলার সময় ইসরায়েলি কোনো পাইলট ভূপাতিত হলে দ্রুত সাড়া দেওয়ার একটি ইউনিট এখানে অবস্থান করত।

যুদ্ধে ইরানের সঙ্গে ইসরায়েলের দূরত্ব কমাতে অতি গোপনে ঘাঁটি পরিচালনা করে আসছিল ইসরায়েল। এতে তেল আবিবের বিমান হামলা অব্যাহত রাখতে সহজ করেছিল।

গোপন ঘাঁটিটি ফাঁস হলে ইরাকি বাহিনী তদন্তে একটি দল পাঠালে ইসরায়েল হামলা চালায়। এতে ইরাকের একজন সৈন্য নিহত ও দুজন আহত হয়। পরে ইরাক আরো দুটি ইউনিট পাঠায়। ইউনিটগুলো এলাকাটি তল্লাশি করে ইসরায়েলের সামরিক বাহিনীর উপস্থিতির প্রমাণ পায়। এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নেই দেশটি।

বিশাল এবং জনবসতিহীন হওয়ায় পশ্চিম ইরাকের মরুভূমি গোপন সামরিক কার্যকলাপের জন্য একটি আদর্শ স্থান। ১৯৯১ এবং ২০০৩ সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযানের সময় মার্কিন বাহিনীও একই অঞ্চল ব্যবহার করেছিল।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/