• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

সারাদেশে হাম ও হামের উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু

দর্পন ডেস্ক / ৫৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে নিশ্চিত হামে ৪ জন এবং হামের উপসর্গে ৭ জন মারা গেছে। একই সময়ে সারা দেশে হাম শনাক্ত হয়েছে ২০৫ শিশুর। আর হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ জন শিশু।

রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৬৫ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩৪৪ শিশুর।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ১ শিশু হামে মারা যায় এবং হামের উপসর্গে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে ২ জন এবং সিলেট বিভাগে ২ শিশু মারা যায়।

সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৩জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ জন শিশু। এ সময়ে হামের উপসর্গে ভর্তি হওয়া ১ হাজার ১১৬ জন শিশু হাসপাতাল থেকে ছাড় পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ৪৯ হাজার ১৫৯ শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ হাজার ৯০৯ শিশু। তাদের মধ্যে ৬ হাজার ৮১৯ শিশুর হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৩০ হাজার ৮৬২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/