• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

হাম উপসর্গে বরিশালে আরও এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

হাম উপসর্গে বরিশালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার (০৬ মে) সকাল ৭টায় শিশুটির মৃত্যু হয়।

মৃত শিশুটির নাম আহাদ (৮ মাস)। সে বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ের বাসিন্দা ইউসুফের সন্তান। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে, যার মধ্যে শেবাচিমে মৃত্যু হয়েছে ১৫ জনের। বৃহস্পতিবার (০৭ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, বুধবার (৬ মে) সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৮ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ২৫ জন। হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। বর্তমানে ভর্তি আছেন ১৫৮ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ১৬৯৪ রোগী।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, হাসপাতালে হাম উপসর্গে শিশু ভর্তির সংখ্যা কম ছিলো; একইসঙ্গে মৃত্যুর কোনো খবরও ছিলো না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালায়ের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবদি বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন চার হাজার ১৫৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/