• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

বরিশালে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী সরকারি মহিলা কলেজ

মাহিমুল হাসান এমদাদ / ২৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬

বরিশালে শেষ হলো তিন দিনব্যাপী আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা। বুধবার (৬ মে) অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে স্বাগতিক আলেকান্দা সরকারি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সরকারি মহিলা কলেজ।
​গত ৪ মে আলেকান্দা সরকারি কলেজের আয়োজনে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বরিশালের মোট ৭টি কলেজের আটটি দল অংশগ্রহণ করে। ধারাবাহিক বিতর্ক শেষে আজ গ্র্যান্ড ফিনালেতে মুখোমুখি হয় আলেকান্দা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের দুই দল। চূড়ান্ত পর্বে নির্ধারিত বিষয়ের ওপর দুই দলের বিতার্কিকদের যুক্তি-তর্কের লড়াই শেষে বিচারকদের রায়ে বিজয়ী ঘোষিত হয় সরকারি মহিলা কলেজ।
​প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলেকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: লিয়াকত হোসেন। এতে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভিন্ন কলেজের সিনিয়র অধ্যাপকবৃন্দ। এছাড়াও কলেজের শিক্ষক মন্ডলী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ ড. মো: লিয়াকত হোসেন বলেন, “বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে তোলে। আজকের এই বিতার্কিকরাই হবে আগামীর বাংলাদেশের আদর্শ কান্ডারি।” তিনি প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
​বিজয়ী দলের সদস্য ফাতিহা নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই অর্জন আমাদের মেধা বিকাশে এবং ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করবে।” তিনি তার সাফল্যের জন্য কলেজের শিক্ষক ও মেন্টরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/