• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

সাদা কাগজে ঠিকানা পড়তেই অজ্ঞান, ৪ দিন পর শান উদ্ধার

স্টাফ রিপোর্টার / ২১০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬

বরিশালের ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রকে চার দিন পর কক্সবাজারের ঈদগাঁও থেকে উদ্ধার করা হয়েছে। সাদা কাগজে লেখা ঠিকানা পড়তে গিয়েই সে অজ্ঞান হয়ে পড়েছিল বলে জানিয়েছে ওই কিশোর। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।
উদ্ধার হওয়া কিশোরের নাম সৌরভ দাশ শান। সে বরিশালের কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং ভাটিখানা এলাকার সজল দাশ ও মিতু দাশের বড় ছেলে। তার বাবা সৌদি প্রবাসী।
শান জানায়, গত শনিবার (২ মে) মায়ের কথামতো ৮ হাজার ৫০০ টাকা তুলতে সে বাসা থেকে বের হয়ে একটি বিকাশের দোকানে যায়। টাকা তুলে সামনের একটি দোকান থেকে খিচুড়ির অর্ডার দিয়ে রাস্তায় হাঁটছিল সে। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি তাকে একটি সাদা কাগজে লেখা ঠিকানা পড়তে বলেন। ওই ঠিকানা পড়ার পর পরই চোখের সামনে অন্ধকার নেমে আসে তার, হারিয়ে ফেলে জ্ঞান।
ধারণা করা হচ্ছে, তাকে অজ্ঞান করতে ‘শয়তানের নিশ্বাস’ বা স্কোপোলামিন জাতীয় কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছিল। অজ্ঞান অবস্থায় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও বিকাশের সেই সাড়ে আট হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।
এরপর চার দিন তার আর কোনো স্মৃতি নেই। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ২টার দিকে কক্সবাজারের ঈদগাঁও ব্রিজ এলাকায় সে অচেতন অবস্থায় পড়ে ছিল। স্থানীয় এক নারী ও পুরুষ তাকে উদ্ধার করে ঈদগাঁও থানায় নিয়ে যান। পুলিশ তাকে খাবার ও চিকিৎসা দেয়ার পর সে কিছুটা সুস্থ বোধ করে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, ছেলেটি বিস্তারিত কিছু বলতে না পারায় গুগলের সাহায্যে তার দেয়া সম্ভাব্য এলাকার তথ্য যাচাই করা হয়। পরে বরিশালের কাউনিয়া থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
তার পকেট থেকে ‘ব্লুবার্ড ট্রাভেলস’-এর দুটি বাসের টিকিট পাওয়া গেছে। এর মধ্যে একটি টিকিটে গত রোববার (৩ মে) রাত ৯টা ১৫ মিনিটে বিরামপুর যাওয়ার কথা উল্লেখ রয়েছে এবং শানের নাম লেখা আছে। সেখানে একটি ১০ ডিজিটের অসম্পূর্ণ মোবাইল নম্বরও দেয়া আছে। অন্য টিকিটটিতে গন্তব্য দিনাজপুর লেখা থাকলেও নাম বা নম্বর নেই। পুলিশ ধারণা করছে, নিখোঁজ হওয়ার পর তাকে দিনাজপুর ও বিরামপুরেও নেয়া হয়েছিল।
ওসি আরও জানান, কিভাবে এবং কারা শানকে অচেতন করল তা তদন্তের পর জানা যাবে। শানের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন এবং পৌঁছালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুরো ঘটনার মূল রহস্য উদঘাটনে কক্সবাজার ও বরিশাল পুলিশ যৌথভাবে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/