• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

বরিশাল মহানগরে নতুন পুলিশ কমিশনার মো: আশিক সাইদ

স্টাফ রিপোর্টার / ২১২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

পুলিশ অধিদফতরের ডিআইজি মো. আশিক সাঈদকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। সেই সঙ্গে বরিশাল মহানগর পুলিশ কমিশনার সফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

 

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে পুলিশে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৯ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ডিআইজি মো. আশিক সাঈদকে। বিদায়ী বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো. জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আরএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এসবির ডিআইজি মোহা. ফয়েজুল কবির।

 

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/