• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই

স্টাফ রিপোর্টার / ২১০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

যত টাকা লাগুক আমার ছেলেকে ফেরত চাই। ফোন হাতে বসে থাকি, কিন্তু কোনো ফোন আসে না। ওরা আমার ছেলেকে কী করেছে আমি জানি না। আমার ছেলে খুবই সহজ-সরল। যেখানে থেকে রিকশায় উঠেছে, সেখানে তার যাওয়ার কথাই না। কেউ তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছে। আমার ছেলেকে টার্গেট করা হয়েছে, এভাবে কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করছেন নিখোঁজ স্কুলছাত্র সৌরভ দাস শানের মা মিতু রানী।

বরিশাল নগরীর ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া বরিশাল কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শান গত তিন দিন ধরে নিখোঁজ। সন্তানের খোঁজ না পেয়ে মায়ের চোখের পানি যেন শুকিয়ে গেছে।

মিতু রানী জানান, গত শনিবার (২ মে) রাতে খিচুড়ি কেনার জন্য বিকাশ থেকে টাকা তুলতে শান তার মায়ের স্মার্টফোন ও নিজের বাটন ফোন নিয়ে বাসা থেকে বের হয়। কিন্তু দীর্ঘ সময়েও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ভাটিখানা প্রাইমারি স্কুল মাঠ থেকে এক ব্যক্তি শানের বাটন ফোনটি কুড়িয়ে পেয়ে ফেরত দেন। কিছু সময় পর পুলিশ একইস্থান থেকে তার মায়ের স্মার্টফোন উদ্ধার করে। তবে এখনো শানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

তার দাবি, ৫০০ টাকার পরিবর্তে শান বিকাশ থেকে ৮ হাজার ৫০০ টাকা উত্তোলন করেছে, যা তার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। সংশ্লিষ্ট দোকানদারও ধারণা দিয়েছেন, শানের সঙ্গে অন্য কেউ থাকতে পারে।

এদিকে, সিসিটিভি ফুটেজে শানকে একাই রিকশায় করে অন্যত্র যেতে দেখা গেছে, যা ঘটনাটিকে নতুন মোড় দিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই রিকশাচালককে শনাক্ত করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি অপহরণের ঘটনা নাও হতে পারে। কাউনিয়া থানার ওসি সঞ্জিত চন্দ্র নাথ জানান, সিসিটিভি অনুযায়ী শান নথুল্লাবাদ এলাকায় নেমে অন্য কোথাও যেতে পারে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, নিখোঁজ শানকে উদ্ধারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম কাজ করছে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে ০১৭২৭৪৯৪৯২৪ অথবা ০১৩৩১১৫০০৩২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/