• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মেঘনায় নিখোঁজ এক জেলের ভাসমান লাশ উদ্ধার

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ১৩১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
Screenshot

কালবৈশাখী ঝড়ে বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে নিখোঁজ জেলে সিপন মালথিয়া (২০) ‘র লাশ উদ্ধার। মঙ্গলবার সকালে হিজলা উপজেলার বাহেরচর নদীতে নিখোঁজ জেলে সিপন মালথিয়ার লাশ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় জেলেরা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
জেলে মোসলেম মাঝি গণমাধ্যমকে জানান, গত ২মে বিকেলে দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে নৌকাডুবির ঘটনায় সিপন মালথিয়া (২০) ও জুয়েল সরদার (২১) নামের দুই জেলে নিখোঁজ ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে ও স্থানীয় লোকজন নদীতে অনেক খোঁজাখুঁজি করে পায়নি।  আজ সকালে জেলে সিপন মালথিয়ার লাশ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত জেলে সিপন মালথিয়া মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের আলম মালথিয়ার ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে নৌ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল মুঠোফোনে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/