• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ২৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬

ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। আজ সোমবার (৪ মে) সন্ধ্যার দিকে নগরীর আমতলার মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় তাঁরা মহানগর ছাত্রদলের কমিটিতে বঞ্চিত নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানান কেন্দ্রীয় নেতাদের কাছে।

মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতা আসাদুল্লাহ হাওলাদার ও রেদওয়ান খান রাকিব জানান, ‘আমরা দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। হামলা-মামলা এবং জেল-জুলুমের শিকার হয়েছি। অথচ সদ্য ঘোষণা হওয়া মহানগর ছাত্রদলের কমিটি থেকে আমাদের ষড়যন্ত্রমূলকভাবে বাদ দেওয়া হয়েছে।’

আসাদুল্লাহ ও রেদওয়ান বলেন, ‘তারেক রহমানের বাংলাদেশ গড়তে হলে সবার আগে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। আমরা সদ্য ঘোষিত মহানগর ছাত্রদলের কমিটির বিরোধিতা করছি না। আমরা চাই নবগঠিত কমিটিতে যেসব ত্যাগী-নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দেওয়া হয়েছে তাঁদের অন্তর্ভুক্ত করা হোক।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীসাধারণ এবং শ্রমিকদের। পরে বিএনপি এবং যুবদল নেতাদের আশ্বাসে অবরোধ তুলে দেন ছাত্রদল নেতা-কর্মীরা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, আমতলার মোড়ে পদবঞ্চিত ছাত্রদলের কিছু কর্মী জড়ো হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁরা সড়ক ছেড়ে দিয়েছেন। আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/