• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

বরিশালে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা শুরু

মাহিমুল হাসান এমদাদ / ২১৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬

বরিশালের আলেকান্দা সরকারি কলেজ-এ আজ সোমবার সকাল ১১টায় তিন দিনব্যাপী আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী।

কলেজের অধ্যক্ষ ড. মো: লিয়াকত হোসেন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাংবাদিক মুরাদ আহম্মেদ, অধ্যাপক শাহদাত হোসেন মৃধা এবং অধ্যাপক আব্দুল মান্নানসহ অন্যান্যরা।

প্রতিযোগিতায় বরিশাল নগরীর ৭টি সরকারি কলেজের শিক্ষার্থীরা ৮টি দলে অংশগ্রহণ করছে। স্বাগতিক আলেকান্দা সরকারি কলেজ থেকে অংশ নিচ্ছে দুটি দল। অংশগ্রহণকারী কলেজগুলোর মধ্যে রয়েছে সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি বরিশাল কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি মডেল কলেজ, কাউনিয়া সরকারি কলেজ এবং সরকারি মহিলা কলেজ।

উদ্বোধনী বক্তব্যে বোর্ড চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি যুক্তিবাদী চিন্তাভাবনা ও নেতৃত্বগুণ বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ সময় কলেজে প্রথমবারের মতো প্রকাশিত মাসিক বিজ্ঞান ম্যাগাজিনও তার হাতে উদ্বোধন করা হয়।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বিতর্ক তাদের শিক্ষা জীবন ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে উঠতেও সহায়তা করবে।

আগামী ৬ মে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/