• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ, নগরজুড়ে উদ্বেগ

স্টাফ রিপোর্টার / ১৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬

বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। পৃথক দুটি এলাকা থেকে নিখোঁজ হওয়া এই দুই শিক্ষার্থীর খোঁজ না মেলায় পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে গভীর দুশ্চিন্তা।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো এ আর এস স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী মুনিয়া আক্তার এবং কালেক্টর স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস।

জানা গেছে, গত ১ মে নগরীর সাগরদী এলাকা থেকে মুনিয়া আক্তার নিখোঁজ হয়। পরিবারের দাবি, সেদিনের পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পরপরই তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন।

এরপর পরদিন ২ মে নগরীর ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হয় সৌরভ দাস। পরিবারের সদস্যরা জানান, সে স্বাভাবিকভাবে বাসা থেকে বের হলেও পরে আর ফিরে আসেনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি বলে পরিবার সূত্রে জানা গেছে।

একই শহরে স্বল্প সময়ের ব্যবধানে দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এবং দ্রুত শিক্ষার্থীদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা দ্রুত তাদের সন্তানদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো ভূমিকা দাবি করেছেন। তারা জানান, প্রতিটি মুহূর্ত তাদের জন্য আতঙ্কের হয়ে উঠছে।

এদিকে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নগরবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কার্যকর পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/