• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

পরিকল্পিত বরিশাল নগর গঠনে নকশা প্রণয়নে সভা

স্টাফ রিপোর্টার / ১২০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬

পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন নকশা প্রণয়নের উদ্যোগ জোরদার করেছে। এ লক্ষ্যেই আজ ৩ মার্চ রবিবার বিকেলে নগর ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিকেল ৪ টায় নগর ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এ বৈঠকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন স্থাপত্য ও পরিকল্পনা পরামর্শক প্রতিষ্ঠান ‘ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড’-এর স্থপতিদের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকে একটি আধুনিক, টেকসই ও পরিকল্পিত বরিশাল নগরী গড়ে তুলতে প্রয়োজনীয় মাস্টারপ্ল্যান ও অবকাঠামোগত নকশা প্রস্তুতের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নগরীর সড়কব্যবস্থা, ড্রেনেজ, সবুজায়ন, জনসেবামূলক স্থাপনা এবং ভবিষ্যৎ জনসংখ্যার চাপ বিবেচনায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় প্রশাসক বলেন, বরিশালকে একটি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সুপরিকল্পিত নকশা অত্যন্ত জরুরি। এজন্য অভিজ্ঞ স্থপতি ও পরিকল্পনাবিদদের পরামর্শ নিয়ে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন মো: রেজাউল বারী,প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল সিটি কর্পোরেশন, স্থপতি ইশতিয়াক জহির তিতাস, পরিচালক, ভিত্তি, এবং স্থপতি মোঃ সাইদুর রহমান লুসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/