• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

বরিশালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

স্টাফ রিপোর্টার / ৮৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের সাংবাদিকরা তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। রবিবার বেলা সাড়ে ১২ বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সাংবাদিক নির্যাতন বন্ধ, বিনা বিচারে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন অশ্বিনী কুমার হল থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর বিবির পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, একের পর এক সংবাদপত্র বন্ধ হয়ে যাওয়ায় অনেক সাংবাদিক বেকার হয়ে পড়ছেন। দীর্ঘ ৫০ বছর সাংবাদিকতা করেও অনেকের জন্য নেই কোনো পেনশন বা ভাতা। ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করলেও সাংবাদিকদের জন্য এখনো কোনো ঝুঁকিভাতা চালু হয়নি।

বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকদের সুরক্ষায় কার্যকর কোনো আইন এখনও বাস্তবায়িত হয়নি। দেশজুড়ে হলুদ সাংবাদিকতা ও অপসংবাদিকতার ভিড়ে প্রকৃত সাংবাদিকরা নানা ধরনের আক্রমণ ও হয়রানির শিকার হচ্ছেন।

সাংবাদিকতা পেশার মানোন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা প্রকৃত সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন, আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান। একই সঙ্গে বিনা বিচারে আটক সকল সাংবাদিকের মুক্তিও দাবি করেন তারা।

এদিকে বরিশালের গৌরনদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রবিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।

‎দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটার দিকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয়। র‍্যালি পূর্বক গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া ও খেন্দকার মনিরুজ্জামান মনির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/