• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

বরিশালে ঝড়ে ঘরের ওপর গাছ পরে গৃহবধুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১৩৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে ইয়াসমিন বেগম (৩৩) নামের এক গৃহবধুর মৃত্যু ও তার সাত বছর বয়সের ছেলে জিসান গুরুত্বর আহত হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

জানা গেছে,শনিবার দুপুরে কালবৈশাখী ঝড়ে ওই গ্রামের
রং মিস্ত্রি সোহেলের টিন-কাঠের ঘরের ওপর বৃহৎ আকারের একটি চাম্বুল গাছ ভেঙ্গে পরে। এতে বিধ্বস্ত ঘরের নিচে চাঁপা পরে তার স্ত্রী ইয়াসমিন বেগমের মৃত্যু হয় এবং ৭ বছরের ছেলে জিসান গুরুত্বর আহত হয়।

আশংকাজনক অবস্থায় শিশু জিসানকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষনিক খাদ্য সামগ্রী ও মৃত গৃহবধূর দাফন কাফনের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তা করা হবে।

এদিকে আকস্মিক এ কালবৈশাখী ঝড়ে চাখারসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন গাছপালা, পানেরবরজ, পেঁপে বাগান ও কাঁচাঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/