• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

বাবুগঞ্জে বিনামূল্যে মান্তা শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছেন দুই বোন

স্টাফ রিপোর্টার / ৯৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীরে মানবিকতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন দুই বোন মুন্নি ও মিতু আক্তার। কোনো পারিশ্রমিক ছাড়াই তারা প্রতিদিন খোলা আকাশের নিচে নিজ বাড়ির আঙিনায় প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে এক ঘণ্টা করে পাঠদান করছেন।
নদীতীরবর্তী মান্তা সম্প্রদায়ের প্রায় ৭০টি পরিবারের বসবাস এই এলাকায়। দীর্ঘদিন ধরে এসব পরিবারের প্রায় ২০০ শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল। এমন বাস্তবতায় এগিয়ে আসেন এই দুই বোন, যাদের উদ্যোগে এলাকায় শিক্ষার নতুন আলো ছড়াতে শুরু করেছে।
প্রতিদিন নির্দিষ্ট সময়ে তারা শিশুদের জড়ো করে মৌলিক শিক্ষা, নৈতিকতা ও প্রাথমিক জ্ঞান প্রদান করছেন। কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো না থাকলেও তাদের এই স্বেচ্ছাশ্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শিশুদের মাঝে বই পড়ার আগ্রহ তৈরি হওয়ায় অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
মুন্নি ও মিতু আক্তার জানান, পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলো পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তাদের।
স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে এই উদ্যোগটি একটি পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রমে রূপ নিতে পারে, যা বদলে দিতে পারে পুরো মান্তা সম্প্রদায়ের ভবিষ্যৎ চিত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/