• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

মেঘনার ভাঙ্গন থেকে শেষ সম্বল বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ২৬০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬

বর্ষা শুরুর আগেই ভয়াল মেঘনার তীব্র ভাঙ্গন শুরু হয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে। এদিকে নদী ভাঙ্গন থেকে জমি ও বসত ভিটা রক্ষার দাবীতে মানববন্ধন করেছে উলানিয়ার ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। আজ ১ মে শুক্রবার বিকালে মেঘনার পাড়েে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বৃহত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিটন চৌধুরী, মো. হাবিব হাওলাদার, ইউনিয়ন জামায়াত আমীর আবুল কালাম আজাদ, জাকির হোসেন পান্না, মাহাতাব উদ্দিন ফরিদ, কালীগঞ্জ ব্যবসায়ী জামাল ভূইয়া, তারেক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল রাঢ়ী, মাছঘাট ব্যবসায়ী মনির হোসেন তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, বর্ষার আগেই যেভাবে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে, তা অব্যাহত থাকলে আমাদের পুরো ইউনিয়নটি মানচিত্র থেকে মুছে যাবে। হাজার হাজার মানুষ উদ্বাস্তু হবে। তারা দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে জিও ব্যাগ ডাম্পিং ও স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সেতু বিভাগ ও নৌ-মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান রাজিব আহসান এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
স্থানীয়রা জানান, ইতোমধ্যে উলানিয়ার ৬টি ওয়ার্ড আশা ৬, ৭পুর্বসুলতানী ৮, ৯ পশ্চিম সুলতানী ৫ জাদুয়া ৪ নং ওয়ার্ডের শতাধিক বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফসলি জমি, মসজিদ, মাদরাসাসহ সরকারি-বেসরকারি বহু স্থাপনাও গ্রাস করেছে সর্বনাশা মেঘনা। ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে প্রায় ১০ হাজার পরিবার।
যেকোনো সময় নদীতে বিলীন হতে পারে উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজ, সুলতানী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীগঞ্জ ও লালগঞ্জ বাজার। এসব প্রতিষ্ঠান ভাঙ্গনের একেবারে কিনারায় চলে এসেছে। বাজার দুটি বিলীন হলে হাজারো মানুষের জীবিকা হুমকিতে পড়বে।
বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে অনেক পরিবার। ভাঙ্গনের মুখে থাকা সফুরা খাতুন বিলাপ করে বলেন, ঘরডা ভাঙতে আছে। পোলাপান নিয়া কই যামু? আমি বাঁচতে চাই। আমাগোরে বাঁচান। তার মতো শত শত মানুষের চোখে-মুখে এখন শুধুই উৎকণ্ঠা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, দক্ষিণ উলানিয়ার ভাঙ্গনের বিষয়টি আমরা অবগত। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে জরুরি পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিদিনই একটু একটু করে মেঘনা গ্রাস করছে দক্ষিণ উলানিয়াকে। দ্রুত পদক্ষেপ না নিলে বর্ষায় মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে একটি জনপদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/