• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

বরিশালে মহান মে দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার / ৮৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬

‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যে বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে আজ ১ মে সকাল সাড়ে ৯ টায় নগরীতে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে দিবসটির তাৎপর্য নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল ৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার প্রধান অতিথির বক্তৃতা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মালিক-শ্রমিকের মধ্যে সুন্দর কর্মপরিবেশ ও পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে হবে। এছাড়া শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা গেলে একটি সত্যিকারের শ্রমবান্ধব সমাজ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, পৃথিবীতে কোনো কাজই ছোট নয় বরং প্রতিটি কাজই সম্মানজনক। সমাজের একটি অংশ এখনো শ্রমজীবী মানুষের কাজকে নিম্ন শ্রেণির বলে মনে করেন। দেশের অগ্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে শ্রমিকদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের ভূমিকা অপরিসীম। তাই শ্রমিকদের প্রতি যথাযথ সম্মান, ন্যায্য মূল্যায়ন এবং অধিকার নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান ও আঞ্চলিক শ্রম দপ্তর বরিশালের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান বিশেষ অতিথির বক্তৃতা করেন।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, পরিবহন ও মালিক সমিতির প্রতিনিধি এবং শিল্প প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে বিএনপি ৷ দিবসটি উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও র‌্যালি বের করা হয়।

বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনি কুমার টাউন হলের সামনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সমাবেশ ্অনুষ্ঠিত হয়। পরে তারা একটি র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে শ্রমিক সমাবেশ করে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটি।

শ্রমিক সমাবেশ শেষে নগরীর সদর রোড থেকে লাল পতাকা মিছিল করে তারা। এছাড়া নগরীতে মে দিবস উপলক্ষে লাল পতাকা মিছিল করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশার জেলা কমিটি।

মে দিবসের সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, শ্রমিকরা আজও বঞ্চিত। তারা তাদের ন্যয্য অধিকার আদায়ের জন্য লড়াই করছে। এখনো শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়নি। এসময় তারা শ্রমিকদের ৮ ঘন্টা কাজ, ন্যার্য মজুরী, ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/